তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা থানায় অভিযোগ
রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক কলম যোদ্ধা , দৈনিক সকালের সময়, দৈনিক উপচারসহ বিভিন্ন মিডিয়ার তরুণ সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হাতুড়ি ও ইট পাটকেল দিয়ে হামলা করেছেন। জানা গেছে গতকাল ১৭ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন সন্ত্রাসীবাহিনীরা তাদের বাড়ি পৌর সদর এলাকার ঠাকুর পুকুর গ্রামে।
সন্ত্রাসী ব্যক্তিরা হল মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি (২৭), রুবেল পিতা মৃত : আবেদ আলী, রিতা খাতুন,স্বামী বাপ্পি, মিজান আলী, রোজিনা,রেসমা, তৌফিকসহ তাদের সন্ত্রাসী বাহিনী ।গতকাল বুধবার দুপুরে ১২টা ৩০ মিনিটের দিকে সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায় এবং তার মাকে মারধর ও সাংবাদিক পারভেজকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে বলে সন্ত্রাসী বাহিনীরা দেদারসে ঘুরে বেড়াচ্ছেন। এঘটনায় সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদি হয়ে গতকাল বুধবার ৭ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এ বিষয়ে সোহানুল হক পারভেজ বলেন, ১ ও ২ নং আসামীর শশুর ৭ নং আসামী তৌফিক সে চিহ্নিত একজন মাদক সম্রাট তাদের বাড়ির কাছেই আমার বাড়ি আমি এ বিষয়ে প্রতিবাদ করি এবং আমার বাড়িতে ১নাম্বার আসামি (বাপ্পি)হাবিব ও ৭ নাম্বার আসামী তৌফিকের ঘর জামাই তাদের বাড়ির চুলার ধুমা আমার বাড়িতে ঢুকে এবং এ বিষয়ে তাদেরকে অবগত করলেও কোন কর্ণপাত করেন না তারা গতকাল সাংবাদিক পারভেজের বাড়িতে রংমিস্ত্রিরা কাজ করছে এমত অবস্থায় তাদের চুলার ধুমায় সাংবাদিক পারভেজের বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
তাদেরকে অবগত করলে আসামীরা আমার মা ও আমার ওপর অতর্কিত হামলা চালাই এবং আমার বাড়িতে ইট পাটকেল হাতুড়ি দেশীয় অস্ত্র হাসুয়া সহ হামবুরের হাতুড় দিয়ে আমার বাড়িতে ভাঙচুর করেন। রংমিস্ত্রিসহ এলাকার লোকজনের সামনে অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালিয়েছি এবং তার মাকে মারপিট সহ জঘন্য ভাষায় কথাবাত্রা বলেছেন, এমন খবর ওসি সাহেবকে জানালে তিনি ঘটনাস্থলে এসআই আনোয়ার কে পাঠান কিন্তু আসামিদেরকে না পেয়ে তারা আবার চলে যান চলে যাওয়ার পরেও তারা আবার সাংবাদিক পারভেজের উপর হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র হাতুড় দিয়ে আঘাত করার জন্য তেড়ে আসলে প্রায় দুই ঘন্টা বাড়িতে জীবন রক্ষার জন্য নিজ বাড়িতে আটকে যান। সাংবাদিক পারভেজের মায়ের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে পারভেজের আত্মীয়স্বজনরা এসে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায় এবং আমাকে যেকোনো মুহূর্তে তারা মেরে ফেলে দিবে কেউ যদি আমাকে আক্রমণ করে তার জন্য আসামিগনরা দায়ী থাকবেন। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় পুলিশকে পাঠিয়েছিলাম লিখিত অভিযোগ পেয়েছি আসামিদেরকে আটকের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা