ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৮-১-২০২৪ দুপুর ৪:৩৪

কুড়িগ্রামের উলিপুরে পুকুর থেকে সদ্য নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে পৌরসভার কারবালার পাড় এলাকায়। ঘটনা ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা এক নজর দেখার জন্য ভীড় জমান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি।

প্রত্যক্ষদর্শী জতিন (২৯), মমিনুল (৩০), বিয়াই (৩২), রফিকুল ইসলাম (২৩), মনোয়ারা (৪৫), শাদিহা (৩৩) বলেন, স্থানীয় নজুর পুকুরে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখেন তারা। এ সময় এলাকাবাসী পুকুর থেকে তুলে দেখতে পান সদ্য জন্ম নেয়া এক ছেলে নবজাতকের মরদেহ। তাদের ধারনা, বাচ্চাটি জন্ম নেয়ার পরপর কে বা কাহারা রাতের আধারে নবজাতককে পুকুরের ফেলে রেখে সটকে পড়েন । পরে থানা পুলিশ খবর পেয়ে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, নবজাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির