খানসামায় জামায়াত নেতা আব্দুল হক সিরাজী'র জানাজায় হাজারো মানুষের ঢল
হাজার হাজার মানুষের অংশগ্রহণে জামায়াতে ইসলামীর দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক আমীর, সাবেক জেলা শূরা সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব ক্বারী আব্দুল হক সিরাজীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার ঐতিহ্যবাহী তেবাড়ীয়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।জানাজায় অংশ নিতে ঈদগাহ মাঠে সাধারণ মানুষের ঢল নামে। জানাজা শেষে ক্বারী আব্দুল হক সিরাজী (৬৬) কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিঁনি ভেড়ভেড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তেবাড়ীয়া আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
আলহাজ্ব ক্বারী আব্দুল হক সিরাজী জনপ্রিয় চেয়ারম্যান এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন বলে জানিয়েছেন তাঁর জানাজায় উপস্থিত রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার সাধারন মানুষরা। ফলে তাঁর অনুষ্ঠিত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রংপুর বিভাগীয় জামায়াতের দায়িত্বশীল আফতাব উদ্দিন মোল্লা বলেন, মাওলানা ক্বারী আব্দুল হক সিরাজী ছিলেন একজন সংগ্রামী আলেমে দ্বীন ও বহু গুনে গুনান্বিত ব্যক্তি।
তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলনের কর্মীগণ একজন উজ্জল নক্ষত্রকে হারালো। যা সহজে পুরণ হবার নয়। তিনি বাতিলের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। খানসামার ইসলামী আন্দোলনের কর্মীগণ তাকে যুগ যুগ ধরে স্মরণ রাখবে।
স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানসামা উপজেলার আমীর আনিছুর রহমান বলেন, আল্লাহ তায়ালা তাঁকে কবুল করুন। তিনি একজন প্রতিষ্ঠিত আলেমে দ্বীন, নির্বাচিত জনপ্রতিনিধি ও সদালাপী মানুষ ছিলেন। আজকের এই মুহূর্তে হাজার হাজার মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অশ্রুশিক্ত চোঁখ ভেজাচ্ছে এই প্রিয় মানুষটির জন্য। আজকে জানাজায় এই হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে মাওলানা ক্বারী আব্দুল হক সিরাজী কেমন লোক ছিলেন।
আরও বক্তব্য রাখেন খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমীর জহির উদ্দিন,আতাউর রহমান,ভেড়ভেড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল,সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান,তেবাড়িয়া ঈদগাহ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারেক,নীলফামারী জেলার ডিমলা উপজেলার জামায়াতের আমীর অধ্যাপক মুজিবুর রহমান,দিনাজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আফজালুর আনাম এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া,আংগারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্ বলেন, আমি হক ভাইর সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন। অসাধারণ মানুষ ছিলেন তিনি। এ ছাড়াও নামাজে জানাজায় অংশগ্রহণ করে বক্তব্য দেন- খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় মাওলানা ক্বারী আব্দুল হক সিরাজী'র প্রশংসা করেন তিনিও।
উল্লেখ্য, বুধবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, তিন মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন