ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রয়োজনের চেয়ে বেশি কৃষি উপকরণ যাতে কৃষকরা পান সেই ব্যবস্থা করবো- কৃষিমন্ত্রী


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৮-১-২০২৪ রাত ৯:১১

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, দেশের মোট জিডিপির ৮০ শতাংশ কৃষিখাতের উপর নির্ভরশীল তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সকল ধরনের সাহায্য সহযোগীতা করবে। ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন তার সবই আমরা করবো। আমরা সকলেই মিলে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভালো বীজের প্রয়োজন, ভালো  উপকরণ প্রয়োজন। কোন অবস্থাতেই এসব সরবরাহে কোন কার্পণ্য করা হবে না। প্রয়োজনের চেয়ে বেশি কৃষি উপকরণ যাতে কৃষকরা পান সে ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কৃষি মন্ত্রনালয় একটি অনেক বড় মন্ত্রনালয় গ্রামগঞ্জে একবারে প্রান্তিক পর্যায়ে এই মন্ত্রনালয়ের কর্মকর্তারা আছেন তাই কৃষকরা যে কোন সময় আমাদের কাছে আসতে পারেন, আমাদের দরজা কৃষকদের জন্য সবসময় খোলা থাকবে। আমার মন্ত্রীত্ব পরিচালনায় আপনারা হবেন আমার বড় হাতিয়ার বা চাবিকাঠি, আপনাদের পরামর্শ নিয়েই আরো বেশি করে কাজ করবো।

কৃষিমন্ত্রী বলেন,'আমরা জানি দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে একটা সিন্ডিকেট কাজ করে,এই সিন্ডিকেট আবার শুদ্ধ ভাষায় ও ব্যাবহার হয়।এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। সিন্ডিকেট ভাঙ্গার ব্যাপারে কোন ভয় নেই, ইনশাল্লাহ আমরা দ্রুতই সিন্ডিকেট ভেঙ্গে দিবো। এখন ভয় পাবে মজুতদাররা, যারা মজুতদারী করে তাদেরকে রোধ করতে হবে। মজুতদারী ধর্মেও হারাম।

বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌর চেয়ারম্যান ফজলুর রহমান, শ্রীমঙ্গল  উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি