২০ জানুয়ারি হযরত শেখ আমজাদ আলী শাহ (রাঃ) এর ওরশ শরীফ
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের কাটাখালীকুলে মাইজভান্ডারী তরিকার মহান আধ্যাত্মিক সাধক শাহসূফী হযরত শেখ আমজাদ আলী শাহ্ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ ৬ই মাঘ ২০ জানুয়ারি ২০২৪, শনিবার অনুষ্ঠিত হবে। উক্ত ওরশ শরীফ হযরত শেখ আমজাদ আলী শাহ্ (রাঃ) মাজার প্রাঙ্গনে ইব্রাহীম চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত হবে। প্রতি বছর উক্ত ওরশ শরীফ ৬ মাঘ, জানুয়ারিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এইবারও নানান আনুষ্ঠিকতার মধ্যে দিয়ে আয়োজন করা হচ্ছে। এতে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে মাজার গোসল, খতমে কোরআন, মিলাদ মাহফিল, জিকির আসকার, মোনাজাত তবারুক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপ্তি হবে।উক্ত ওরশ শরীফে আওলাদবৃন্দের পক্ষে হযরত শেখ আমজাদ আলী শাহ্ (রাঃ) এর নাতী শাহজাদা শেখ শহিদ উল্লাহ চৌধুরী, শাহজাদা শেখ আহসান উল্লাহ চৌধুরী ও শাহজাদা শেখ ফরমান উল্লাহ চৌধুরী সকল আশেক ভক্তদের উপস্থিত থাকার আহবান জানান।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য