ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিভা স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ২:০

কচিকাঁচা শিক্ষার্থীদের বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচিত করাতে গাজীপুরে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। শনিবার (২০ জানুয়ারি) সকালে কোনাবাড়ী জরুন এলাকায় পতিভা স্কুল এন্ড কলেজ ভবনের সামনে বিভিন্ন বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা ১০টি স্টলে বিভিন্ন জেলার আঞ্চলিক পিঠার ঐতিহ্য কে তুলে ধরেন। পিঠা উৎসব ঘুরে দেখা যায়, ১০টি স্টলে শতাধিক পদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন ওই স্কুল এর শিক্ষার্থীরা। ওই স্কুলের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক এবং আগত অতিথিরা স্টল ঘুরে বিভিন্ন পদের পিঠা কিনছেন।    

এসব পিঠের মধ্যে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, , কুলশি, কাটা পিঠা, ক্ষীরকুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর ০৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রতিভা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজেদুর রহমান,প্রধান শিক্ষক মো: আশানুর রহমান, ৭ নং ওয়ার্ড সচিব মো: মনি হোসেন,ছাত্রলীগ নেতা মো: রাহুল আহমেদ, মোঃ সুমনসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। 

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজেদুর রহমান বলেন, গ্রাম বাংলার পূরানো ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা আউৎসবের আয়োজন করা হয়। এ আয়োজন এর মধ্য দিয়ে জানা অজানা পিঠার সাথে পরিচিত হতে পেরে খুশি শিক্ষার্থীরা। এমন আয়োজন প্রতিবছর করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।  

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস