ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে খালে পা বাঁধা গৃহবধূর মরদেহ, র‌্যাবের হাতে আটক স্বামী


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২০-১-২০২৪ দুপুর ৩:৫৭

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর দু’পা বাঁধা মরদেহ খাল থেকে উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে নিহতের স্বামীকে আটক করেছে র‌্যাব।  এ ঘটনায় চরজব্বর থানায় নিহতের ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞত কয়েক জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।    
 
নিহত বিবি হালিমা বেগম (৪৭) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।  
 
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১ এর সদস্যরা আটক জসিম উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে।  
 
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র‌্যাব আটকের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে।    

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই নারী একাই স্বামীর বাড়িতে থাকতেন। গত কয়েক বছর স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়েন থাকায় তার স্বামী অনত্র বসবাস করতেন।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় নদী ভাঙ্গন রোধে ব্যবসয়ী ও এলাকাবাসীর মানববন্ধন

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি