ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২০-১-২০২৪ বিকাল ৫:২৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতির প্রতিবাদে আজ দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।

 তারই ধারাবাহিকতায়  আজ(২০ জানুয়ারি) শনিবার দুপুরে হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া সংলগ্ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা, পৌর শাখাও সকল ইউনিয়ন শাখার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি স্বপন রায়,সম্পাদক সুশীল শীল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সভাপতি সুনীল বৈদ্য শচী,সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সুদীপ দাশ রিংকু,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাস,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক জীবন কুমার দে গোপাল, সাংগঠনিক সম্পাদক আশীষ দেবনাথ নকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার কোষাধ্যক্ষ ঝলক দেবরায়সহ সনাতনী নেতৃবৃন্দ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সমীরণ সরকার,শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়,শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক পালও পরিমল সিং বাড়াইক।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,মাদারীপুর ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে৷ ভানুলাল রায় বলেন,বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নতুন কোন বিষয় নয় এটা অত্যন্ত পুরোনো বিষয়৷ নির্বাচন এলেই সংখ্যালঘুরা কোনদিকে ভোট দিবে সেটা নিয়ে একটি উচ্ছৃংখল আচরণ শুরু হয়,কেউ বলে ভোটে যাবে না আবার কেউ বলে ভোটে যাও৷ কেউ বলে ভোটে গেলে সমস্যা হবে বাড়িতে থাকো তোমার ভোট পেয়ে গেছি আবার কেউ বলে ভোট দিতে হবে নয়তো সমস্যা হবে৷ এই গ্যড়াকলের মধ্যে সংখ্যালঘুরা আছি আমরা,সব ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করা হয়েছে,এই দেশে সব ধর্মের মানুষদের সমান অধিকার থাকা প্রয়োজন৷ সরকারের কাছে আমাদের দাবী সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়৷

এমএসএম / এমএসএম

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত

নাচোলে ৪৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইনে জুয়া পরিচালনা: মামা-ভাগ্নি গ্রেফতার

বরিশালে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বিহার পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

স্বাভাবিক নিয়মে ভোটার হওয়া যায় না সাতকানিয়া নির্বাচন অফিসে

সুনামগঞ্জ কিশোর গ্যাংয় নির্মুলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মহাজাগতিক বস্তু আবিষ্কার করে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করলো কাপ্তাই কেপিএম স্কুলের প্রাক্তন ছাত্র মুহিবুল্লাহ

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক