ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-১-২০২৪ বিকাল ৫:২৭

গাজীপুরের কোনাবাড়ীতে কাকলি বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কাকলি বেগম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চ্যাংমারি গ্রামের কাউসার মিয়ার মেয়ে এবং ফটিক মিয়ার স্ত্রী। পরিবারসহ আমবাগ উত্তর পাড়া এলাকায় আজিবুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় তার বাচ্চাকে খাওয়া-দাওয়া শেষ করে বাহিরে রেখে রুমের ভেতর প্রবেশ করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। পরে তার  ভাসুরের স্ত্রী (জা) কনা আক্তার  দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে পাশের রুমের সিলিং এর উপর দিয়ে দেখতে পান গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় নিচে নামিয়ে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান সরকা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাস অ্যাম্বুলেন্সের ভিতরে। তিনি বলেন,লাশ হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল রিপোর্ট করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।   

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস