ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ২:৩১

তীব্র শীতে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
চরাঞ্চলে কম্বল নিতে আসা জাহানারা, সাহিদা, আকলিমাসহ অনেকেই জানান, হামরা চরোত থাকি খুব ঠান্ডা নাগে এ্যাতি কাইয়ো আইসে না বাহে। তোমরায় প্রত্তম (প্রথম) হামাক কম্বলখেন দিলেন। হামরা মেলা খুঁশি হইনো বাহে।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম, নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির