উলিপুরে ইয়াবা নিয়ে ব্রহ্মপুত্র পাড়ি দিতে আটক দুই
কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ব্রহ্মপুত্র নদ পাড়ি দেয়ার চেষ্টাকালে মাদক কারবারি সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ (৩০) ও মুসা মিয়া (১৯)কে আটক করেছে ডিবি। আটকের ঘটনাটি ঘটেছে, শনিবার (২০ জানুয়ারী) মশালের চর এলাকায়।
ডিবি জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বাবুর চর ঘাটের পাশ থেকে ৫০০ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ ও মুসা মিয়াকে গ্রেফতার করে ডিবি। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর গ্রামের আরফান মন্ডলের ছেলে ও মুসা মিয়া একই এলাকার কদম আলীর ছেলে।
রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি