ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে স্বামীর হাতে স্ত্রী খুন


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ৩:২৮

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর হাতে দুই সন্তানের জননী আসমা বেগম (৩৫) নামে এক স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভার সুন্দর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। 

নিহত আসমা ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের আরশেদ আলীর মেয়ে। এ ঘটনায় হত্যার অভিযোগে স্বামী ফজলু তালুকদারকে (৪০) থানা পুলিশ আটক করেছে।৷ ফজলু সুন্দর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের ছেলে।

জানা যায়, দুই সন্তান নিয়ে রাজমিস্ত্রী স্বামী ফজলু ও নিহত আসমা বেগমের সংসার। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে অশান্তি বিরাজমান। 

শনিবার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানরা ঘুমিয়ে পড়লে মেয়ের উড়না দিয়ে স্বামী ফজলু স্ত্রী আসমা বেগমের গলা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চিৎকার করে বাড়ীর সবাইকে এ ঘটনা জানায় সে। স্থানীয়রা রাতেই ফজলুকে আটক করে পুলিশে দেয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভুঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা