ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় নকল গুড়ের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ৩:৫৩

ফরিদপুরের নগরকান্দায় নকল খেজুরের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান। 

এ সময় নকল গুড় তৈরিতে অভিযুক্ত আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামের দুই ব্যক্তিকে নগদ বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লক্ষ টাকা মূল্য মানের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

জানা যায় অভিযুক্ত আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন যাবত ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান বলেন, নকল খেজুরের গুড়ের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার