কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ
গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার সময় কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,আবুল হোসেন ও পারভীন আক্তারের সঙ্গে ৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকাল সাড়ে দশটার সময় আবুল হোসেন ওই জমিতে কাজ করতে চাইলে পারভীন আক্তারের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে ।
এ সময় আবুল হোসেন ও তার পক্ষের মো. আতিক,ইয়াসমিন, আনোয়ারা,হাফিজা, তানিয়া হানিফ এবং পারভীন আক্তারের পক্ষের রোজিনা, মহিউদ্দিন, মুন্নাফ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে দুই পক্ষের সাথে যোগাযোগ করা হলে একে অপরকে দোষারোপ করেন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান,মারামারির ঘটনায় ১১ জন চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি আছে এবং কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান জানান,জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সবাই চিকিৎসাধীন অবস্থায় আছে। কোন পক্ষই থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ