ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ওষুধের কোটায় মিলল ইয়াবা, গ্রেফতার ১


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ১:১৬
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  
 
গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ঘোষ কামতা গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে।   
 
সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দুধু মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষ কামতা গ্রামের দুধু মিয়ার নতুন বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযানে মাদক কারবারি জসিমের বসত ঘরে একটি ওষুধের কোটা থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

এমএসএম / এমএসএম

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল