ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

দুই সন্তানকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ৪:৪২

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু।

তিনি জানান, রবিবার রাতে শিশু দুটির চাচা বাদশা মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি দেখানো হয়েছে ওই দুই শিশুর মা মানসিক ভারসাম্যহীন রিমা বেগমকে। তাকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কশৈন্যু আরও জানান, মামলায় বাদশা মিয়া উল্লেখ করেছেন- বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী তার ছোটভাই বাচ্চু মিয়ার ৪ বছরের যমজ ২ ছেলে রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদকে রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে রিমা বেগম পানিতে চুবিয়ে হত্যা করেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার ফল প্রকাশ: জিপিএ-৫ প্রাপ্তিতে কলেজ গুলোর শীর্ষে মহিলা কলেজ

টাঙ্গাইলে বিচারিক কার্যক্রমকে গতিশীল করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

মান্দায় চেয়ারম্যান-মাতবরদের সালিস নারীর ইজ্জতের মূল্য দুই লাখ টাকা

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চতুর্থ চালান

অনাথ আশ্রম থেকে এইচএসসিতে জিপিএ-৫: আলো ছড়াচ্ছে কাপ্তাইয়ের কোশিক চাকমা

কুতুবদিয়ায় এইচএসসির ফল বিপর্যয়

বড়লেখায় এইচএসসি ও সমমানে পাসের হার কলেজ ৩৭.৫৮ ও মাদ্রাসায় ৫৬.৩১ শতাংশ

ইঞ্জিনিয়ারিং করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা: জামায়াত আমির

হাতিয়ায় এইচএসসিতে পাসের হার ২৬.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন দুজন

সন্দ্বীপে ‘সন্দ্বীপ সাহিত্য’র দ্বিতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ