ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন: নাছিম


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২২-১-২০২৪ বিকাল ৬:১০

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকাা ০৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ  আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা মানুষের পাশে থেকে  আগামী দিনেও উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় তার জন্য কাজ করে যাব। 

সোমবার ( ২২ জানুয়ারি) বিকেলে মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,মানুষকে জিম্মি করে রাজনীতি আমরা করি না।মানুষকে পুড়িয়ে মারাকে যারা রাজনৈতিক আন্দোলন মনে করে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। এটি হলো সন্ত্রাসী কর্মকান্ড। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারেনা। যারা মানুষকে ভালবাসতে পারেনা তারা কখন দেশ প্রেমিক হতে পারে না।  

তিনি আরও বলেন, আপনারা দেশরত্ন শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি সুস্থ থাকেন, ভালো থাকেন। তিনি সুস্থ ও ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। দেশের মানুষ শান্তিতে থাকবে। 

নাছিম বলেন, দেশরত্ন  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। মানুষের কষ্ট দুঃখ আরও লাঘব হবে। আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারবো। আমরা দেশরত্ন শেখ হাসিনার সাথে সব সময় আছি এবং থাকব। কোন বাধা দেশরত্ন শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবেনা। 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচনে ব্যাপক কাজ করেছেন। আপনাদের পরিশ্রমের কারণেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমি বিজয়ী হয়েছি। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আমরা একসাথে কাজ করব।দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা একযোগ হয়ে কাজ করবো। 

১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

আবুজর গিফারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম পল্টন কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে