ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের মাসিক রেঞ্জ সভা অনুষ্ঠিত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ১২:১৬

 চট্টগ্রাম রেঞ্জের আরএএল/২৩ সংক্রান্ত সভা, ডিসেম্বর/২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা ও বিবিধ বিষয়ে রেঞ্জ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২২ জানুয়ারি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম মহোদয়। 

আরএএল/২৩ সংক্রান্ত সভায় বিভিন্ন পদে পদোন্নতির রেঞ্জ অনুমোদিত তালিকা প্রণয়ন সংক্রান্ত বিষয়াবলি যাচাই-বাছাই করা হয়।ডিসেম্বর/২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জাধীন জেলা সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ পরিসংখ্যান, মামলা নিষ্পত্তি পর্যালোচনা, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক ও অপারেশনস সংক্রান্ত বিষয়াবলি আলোচনা করা হয়।

নভেম্বর ও ডিসেম্বর/২৩ মাসে অবৈধ অস্ত্র উদ্ধারকারী অফিসারদের পুরস্কৃত করেন সম্মানিত ডিআইজি মহোদয়। সভায় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, আরআরএফ, চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব শাহজাদা মো: আসাদুজ্জামানসহ, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশন্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলাম এবং রেঞ্জাধীন ১১ জেলার পুলিশ সুপারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক