সতেরটি মামলার পলাতক আসামী রিজভী গ্রেফতার
সতেরটি মামলার আসামী সৈয়দ আবিদ রেজা রিজভী (৫৫) কে, গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা। এক প্রেস বিজ্ঞপ্তি জানা যায়, ২১ শে নভেম্বর রবিবারে দীর্ঘ ১২ (বার) বছর যাবৎ পলাতক আসামিকে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ সজিব মিয়া সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মোঃ সবুজ মিয়া, এসআই (নিঃ)/মোঃ আব্দুল হালিম, পিএসআই (নিঃ)/মোঃ মঞ্জুরুল ইসলামদের সহযোগিতায় আসামী সৈয়দ আবিদ রেজা রিজভী (৫৫) কে শের-ই-বাংলা নগর থানাধীন আনন্দ সিনেমা হলের বিপরীত পাশে ম্যাব গলির ভিতর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এতে আরও জানা যায়, আসামী সৈয়দ আবিদ রেজা রিজভী এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের সিআর মামলা নং-৭৭৯/১৩, ১৮৪/১৩, দায়রা মামলা নং-১৩৮৯৯/১৭, ২৩৬১৭/১৮, সিআর মামলা নং (সাজা)-৫০৯/১৪, ৭৬৯/১৩, ১৮৬/১৩, ১৪৪৯/১২, ১৭৬১/১৩, ১৭৭/১৩, ৭৭০/১৩, ৩৫১/১৪, ৭৬৮/১৩, ১৪৫৫/১২, ১৪৫২/১২, ৫০৮/১৪, ১৪৫২/১২, ৭৬৭/১৩, ৪৪/১৪, দায়রা মামলা নং-৭৭১৪/১৮, ১৩৯০২/১৭, ৫৬৯/১৭, ৪৪২০/১৭, ৫৬৬/১৭, ৫৬৭/১৭, ১৩৯০১/১৭, ১৩৮৮৪/১৭, ৯০৯৯/১৮, ২৭৭৩/১৮, ১৭৮০১/১৭, ৭৭৩৪/১৮, ১৭৮০১/১৭, ১৪৭১৬/১৭, ৯০৩৮/১৮ সংক্রান্তে সর্বমোট-১৭ (সতের) টি গ্রেফতারী পরোয়ানা নিউমার্কেট থানায় প্রাপ্ত হয়েছিল। উল্লেখ্য উক্ত পরোয়ানাভুক্ত আসামী বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্নস্থানে আত্মগোপন করে থাকায় বর্নিত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরবর্তীতে বিভিন্ন তথ্য পর্যালোচনার মাধ্যমে আসামীর যাবতীয় তথ্য সংগ্রহ করে নিউ মার্কেট থানা এবং এক গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে ২১-০১-২৪ ইং তারিখে আবিদ রেজা রিজভী (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিউমার্কেট থানা।
উক্ত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে