দুর্গাপুরে আগুনে পুড়লো ৮ দোকান
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ডেওটুকোন বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে ওই দোকানিদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। সোমবার গভীররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরপেয়ে নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে বাজারের একটি ফানিচারের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে মাছ মহাল, খাইরুল মিয়ার ওয়ার্কশপের দোকান, শফিক মিয়ার ফার্নিচারের দোকান, আব্দুর রাশেদের মনোহারি দোকান, মোতালেব মিয়া, আবু তালেব, আলী উসমান, রফিক মিয়ার চা-স্টল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া দোকান মালিক ও বাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান মিয়া জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তাঁর চারটি দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাঁদের সবার কমপক্ষে ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, গত রাতের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে সকল ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ