ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

কোনাবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলো ২৫ যাত্রী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৪:১

গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আল্লাহ ভরসা নামে যাত্রীবাহী একটি বাস উল্টে প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে গাজীপুর চৌরাস্তামুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫ কিলোমিটার রাস্তা জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস গাজীপুরের কড্ডা এলাকায় পৌছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উলটে যায়। এসময় বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় মহাসড়কের গাজীপুর চৌরাস্তা মুখী লাইনে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। 

ওই গাড়ীর যাত্রী রবিউল ইসলাম জানান, ডিমলা থেকে গাজীপুরা আসছিলাম। কড্ডা ব্রীজের উপর আসলে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে কি হয়েছে কিছুই বলতে পারবোনা। রবিউল ইসলামের বাম চোখের উপরে কেটে যায়। এতে তিনটি সেলাই দেওয়া হয়েছে।  সিয়াম নামে অপর এক যাত্রী বলেন,ড্রাইভার ঝিমেয়ে ঝিমিয়ে গাড়ী চালাচ্ছিল। কড্ডা ব্রীজের  উপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি বলেন, বাড়ী থেকে আমরা ৪ জন আসছিলাম। তার মধ্যে আমার বড় বোনের হাতের আঙুল কেটে পরে গেছে। আমি সুস্থ থাকলেও ওরা তিনজনই আহত হয়েছে।  

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আবুল ফজল জানান, বাস দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত অবস্থা হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি নলেন,আহতরা হলেন, পলিন এর ছেলে মতিলাল (৪০), মোছলিম এর ছেলে মুকুল (৪০) ও কলিম উদ্দিনের ছেলে রাকিব (৩৮)। তিনজনই নীলফামারীর বাসিন্দা। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে আমরা তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কতোজন আহত হয়েছে এই মূহুর্তে জানা যায়নি।তিনি আরো বলেন দুর্ঘটনা কবলিত বাসটি র‍্যাকার দিয়ে সরানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। 

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন