ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ফসলি জমির মাটি বিক্রির অপরাধে নোয়াখালীতে দুই ব্যক্তির কারাদান্ড


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ১:৪০

নোয়াখালীর সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদান্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, অশ্বদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে মো. মুজিবুল হক (৪৫) ও একই এলাকার  মৃত আবদুরব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন (৩৫)।  

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালাচাঁদপুর গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ। এ সময় দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধ স্বীকার করায় ফসলি জমির দুই মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানার একদল পুলিশ।  

সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, কৃষি  জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রয়ের উদ্দেশ্যে অভিযুক্ত উত্তোলনকারী ও একইসাথে বিক্রয়কারী মো. মুজিবুল হক ও শাহাব উদ্দিন (উভয়ই উক্ত ভ‚মির খরিদসূত্রে সমান অংশের মালিক)। অভিযোগের সত্যতার স্বীকার করায় তাদের তাৎক্ষণিকভাবে দুটি পৃথক মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদের নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে প্রাপ্ত মাটি বিধি মোতাবেক নিলামের উদ্দেশ্যে জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল