ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে হ্যান্ড ট্রাক্টর চাপায় শ্রমিক লীগ নেতার মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ১:৪১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) চাপায় আহত এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আবু সায়েম মো. শাহাদাত ওরফে টিটু সুলতান (৪২) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মমতাজ মিয়ার বাড়ির মৃত সফি উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে, গত মঙ্গলবার ২৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের বড় ভাই মো. টিপু সুলতান জানান, তাদের নিজস্ব হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) রয়েছে। গত মঙ্গলবার দুপুরের দিকে সে ওই ট্রাক্টর চালাতে গেলে উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হয়। এতে সে পেটে গুরুত্বর আঘাত পায়।  পরে তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিল।    

মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাফ্ফর আলী বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেননি।  তবে এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় নদী ভাঙ্গন রোধে ব্যবসয়ী ও এলাকাবাসীর মানববন্ধন

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি