আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি হতাশায় নিমজ্জিত: নাছিম
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি জামাত-দেশকে পিছিয়ে নেওয়ার জন্য রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসযজ্ঞ চালায়। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। মানুষের প্রতি এদের কোন দায়িত্ব ও কর্তব্যবোধ নেই। আন্দোলনে ব্যর্থ হয়ে এরা হতাশায় নিমজ্জিত।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের পরে নির্বাচিত সরকারকে যখন সারা দুনিয়া থেকে সমর্থন দিয়েছে তখন বিএনপি জামাত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। হত্যাকারী হিসেবে দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এদের রাজনীতি আর চায়না। তারপরও এরা কর্মসূচির নামে আবার নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনো গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না।
ঢাকা ০৮ আসনের এই সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণের জন্য নানা কর্মসূচি নিয়েছেন।তারপরও যদি কোন জায়গায় কোন ফাঁকফোকর থাকে তাহলে তা সংশোধন করা যায়। এটি সব সময় সংশোধনের সুযোগ রয়েছে।এই উদ্যোগ সাংবাদিক নেতাদের নিতে হবে। প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের যে দাবি গুলো রয়েছে সেগুলো পূরণের জন্য আমি একজন মানুষ হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের পাশে থাকব।আপনাদের দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কাছে পাঠাবো।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীদের দেশরত্ন শেখ হাসিনা একজন মানবিক মানুষ। তিনি মানবতার মা। তিনি কথায় না কাজে বিশ্বাসী।তিনি মানুষকে ভালবাসেন মানুষের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে। সাংবাদিকদের প্রতি তিনি কতটা সংবেদনশীল তা আপনারা সকলেই জানেন। উনি একজন সাংবাদিক বান্ধব মানুষ।সাংবাদিকবান্ধব সরকার হলো শেখ হাসিনার সরকার।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে এসেছে তার নজির খুব কম। তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। কিছু না কিছু পাওয়া যায়। তিনি যাতে তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের কলমকে কাজে লাগিয়ে জনমত সৃষ্টি করে তাকে সমর্থন করবেন।
প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যান পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সহ সভাপতি মানিক লাল ঘোষ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু, প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন