৪ শিক্ষার্থীকে বলৎকার, নোয়াখালীতে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিলে চার শিশুকে বলৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে চাটখিল থানার পুলিশ।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমী মাদরাসার শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। গত কয়েক মাস ধরে ভয় ভীতি দেখিয়ে চার শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভিতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সাথে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়
শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩
শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল
বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি
খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল
Link Copied