ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৬-১-২০২৪ দুপুর ২:৪৯

নওগাঁর ধামইরহাটে ৫ হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৬ জানুয়ারী সকাল থেকে দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ৫ হাজার রোগী অংশগ্রহণ করেন। চক্ষু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ, ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেক্টরের ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উয জামান, সফিয়া পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। চক্ষু ক্যাম্পে ১৫ জন চক্ষু চিকিৎসক সহ মোট ১শত সদস্যের মেডিকেল টিম চিকিৎসা প্রদান করেন। বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।
সংস্থার মিডিয়া বিষয়ক কর্মকর্তা- মোহাম্মদ আলী ছিদ্দিকী জানান, আজকে ৫ হাজার রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা  বিনামুল্যে প্রদানের লক্ষমাত্রা রয়েছে। এছাড়াও ৫শত চক্ষু রোগীর  ছানি  অপারেশন ও লেন্স স্থাপনের জন্য তাদের নির্বাচন করা হবে এবং তাদের সকল পরীক্ষা, পরামর্শ চিকিৎসা ঔষধ, চশমা প্রদান এবং থাকা-খাওয়াসহ যাবতীয় সেবা জয়পুরহাট মক্কা চক্ষু হাসপাতালে বিনামুল্যে প্রদান করা হবে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন