বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস
‘মিলে নবীন-পুরনো অংশীজন কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ প্রাতিপাদ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ।
শুরুতে সকালে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ওপারে ভারতের চ্যাংরাবান্ধা স্থল শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। উভয় শুল্ক স্টেশনের শূণ্য রেখায় (জিরো পয়েন্টে) ভারতের চ্যাংরাবান্ধা স্থল শুল্ক কাস্টমস স্টেশনের সুপারিনটেনডেন্ট, কাস্টমস ইন্সপেক্টর, চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও চ্যাংরাবান্ধা পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রংপুর কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম এবং বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান। এ সময় উভয় শুল্ক স্টেশন, বিজিবি-বিএসএফ ও স্থল বন্দরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ উপস্থিত থেকে বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠুসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied