ভারতের মন্দিরে বিয়ে করলেন দুই তরুণী
দীর্ঘদিনের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় মন্দিরে বিয়ে করেছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রতিমা বিশ্বাস এবং পপি মণ্ডল নামের দুই তরুণী।
শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিভি নাইন-বাংলা।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংরেজ বাজারে মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালী মন্দিরে হাতে শাঁখা-পলা, মালাবদল ও সিঁদুর দানের মাধ্যমে বিয়ে করেছেন দুই তরুণী। এই ঘটনার সময় উপস্থিত ছিলেন অঞ্চলের মানুষেরা।
জানা গেছে, পপি ও প্রতিমার সম্পর্ক দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বন্ধুত্ব। পরে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব পরিণত হয় প্রেমে। এরপর একসঙ্গে থাকার পরিকল্পনা থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
পপি মণ্ডল বলেন, আমাদের দুই বছরের সম্পর্কের বিষয়ে পরিবারকে অনেকবার বলেছি কিন্তু তারা আমাদের সম্পর্ক মেনে নেননি। তাই দুজনে বিয়ের সিদ্ধান্ত নিলাম। পড়ালেখা করেছি, চাকরি করে বাসা ভাড়া নিয়ে দুজন একসঙ্গে থাকাব।
প্রতিমা বলেন, দুজনে সিদ্ধান্ত নেই পালিয়ে বিয়ে করবো। আজ তা করে নিলাম। আমরা সমাজের সমালোচনার ভয় পাইনা। বিয়ের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা লাভ করেছে, এতেই আমরা খুশি।
এর আগে, ২০২৩ সালের মে মাসে বিয়ে করে আলোচনায় এসেছিলেন পশ্চিমবঙ্গের মৌমিতা মজুমদার ও মৌসুমী দত্ত নামে দুই তরুণী।
আবিদ রহমান / আবিদ রহমান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের