সোনারগাঁয়ে মাদ্রাসার টাকা আত্মসাৎ এলাকাবাসীর মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রস্তাবিত মাদ্রাসা নির্মাণের ১২ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পর সম্পদ লোভী সারোয়ার ও মোক্তারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর ঈদগাহ মাঠে জুমা নামাজ শেষে আত্মসাৎ কারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি চেয়ে এই মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। আষাঢ়িয়াচর মসজিদ কমিটির সভাপতি আব্দুস সোবহান এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধনটি করা হয়। এসময় আব্দুল হালিম বলেন, ২০১৯ সালে মাদ্রাসা নির্মাণের উদ্যোগে আমাদের এলাকায় একটি মাহফিল হয়েছিল। সেই মাহফিলে ১২ লাখ ৬০ হাজার টাকা কালেকশন হয়েছে। প্রস্তাবিত মাদ্রাসার কালেকশনকৃত টাকার দ্বায়িত্বে ছিলেন আষাঢ়িয়াচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে সারোয়ার ও মোক্তার। গত চার বছর টাকার হিসাব চেয়ে তাদের পিছনে ঘুরছে এলাকাবাসী, তারা দেই-দিচ্ছি এবং পরিচ্ছন্ন হিসাব দিচ্ছেনা বলে আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। এরপরও যদি তারা টাকার হিসাব না দেয় এই সমাজের মুরুব্বিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করব। পিরোজ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসালাম বলেন, গত শুক্রবার জুমা নামাজ শেষে তাদের বলা হয়েছিলো হিসাব দেওয়ার জন্য। আজ সাত দিন শেষ, তারা কোন হিসাব দেয়নি তাই আমরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। তারপর ও যদি তারা মাদ্রাসার টাকার কোন হিসাব না দেয় তাহলে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, হাজী শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, হাজী রফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জসিম, হাজী আব্দুর রব, আব্দুর রহিম, আব্দুল মজিদ টিপু, হাজী জসীমউদ্দীন, শাহাবুদ্দিন, ইউসুফ মাস্টার, হাজী আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল মতিন , আনোয়ার হোসেন ও আবুল বাশার প্রমূখ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার