ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জেনেটিকা কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হাতিয়ার তরমুজ চাষীরা


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ১:৩৬

নোয়াখালীর হাতিয়া উপজেলায় তরমুজ ক্ষেতে জেনেটিকা ইন্ডাষ্ট্রিজ লি: এর 'এগবেন ৫০% এফ' তরল কীটনাশক ব্যবহার করায় নষ্ট হয়ে গেছে  প্রায় ১ হাজার একর জমির তরমুজ । তরল এই কীটনাশক ব্যবহারে তরমুজ ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগ করেছেন উপজেলার চরকিং ইউনিয়নের ২২ নম্বর গ্রামের ৫০ জন কৃষক।

জানা গেছে কীটনাশক কোম্পানির স্থানীয় ডিলার যুবরাজ এবং শামীমের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষক'রা হাতিয়া উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়‌ স্থানীয় জনতা বাজার কীটনাশক দোকান থেকে ঔষধ কিনে ব্যবহারের কিছুদিন পর থেকে তরমুজের গাছের পাতা গুলো হলুদ হয়ে জট বেঁধে গেছে।
অভিযোগ সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাইম উদ্দিন আহমেদ জানান, তরমুজ চাষীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সমস্যা সমাধানের পথ খোঁজার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি এবং স্থানীয় ওয়ার্ড মেম্বারসহ একটা সমন্বয়টিম গঠন করা হয়েছে।

সরজমিনে ক্ষতিগ্রস্ত তরমুজ ক্ষেত পর্যবেক্ষণ করে চাষীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

চাষীরা জানায়, এই এলাকায় প্রায় একশ' কানির(১ হাজার ৬০০ একর) উপরে তরমুজ চাষ হয়। এরমধ্যে তারা প্রায় ৫০ জন চাষী ৬০ কানি( ৯ হাজার ৬০০ একর) জমিতে এই 'এগবেন ৫০% এফ' ব্যবহারের পর তাদের তরমুজগাছ জট বেঁধে গেছে। যা আর সেরে উঠার নয়। এতে তাদের হিস্যা হারে দেড় থেকে ২ লাখ টাকা করে ক্ষতি হবে বলে জানান। কিন্তু যে ক্ষেতগুলোতে এই কীটনাশক দেওয়া হয়নি সে ক্ষেতের তরমুজ খুব ভাল রয়েছে। তারা আরো জানান, যুবরাজের দাসপাড়া বাজারের কীটনাশকের দোকান এবং শামীমের জনতা বাজারের কীটনাশকের দোকান থেকে প্রতিবছর আমরা লাখ লাখ টাকার কীটনাশক ক্রয় করি। ঔষধ ও আমরা সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় দিয়েছি। কিন্তু কোম্পানির ভেজাল কীটনাশকের কারণেই আমাদের সব চালান শেষ।

এই তরল কীটনাশক ব্যবহারে ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম জানান, সে ব্রাক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বর্গা জমিতে তরমুজ চাষ করেছে। খবির, তুহিন ও রায়হান নামের তরমুজ চাষীও একই কথা জানান। একই এলাকার জামাল নামের আরেক তরমুজ চাষী জানায়, বছরে ২৪ হাজার টাকা কিস্তিতে মহাজন থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছি। অথচ এই ভেজাল কীটনাশক আমাদের সব আশা শেষ করে দিয়েছে।

উপজেলা কৃষিসম্প্রসার কর্মকর্তা সুবাস চন্দ্র পাল জানান, কীটনাশক কোম্পানির প্রতিনিধি এবং ডিলার'রা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করবে এবং তরমুজ গাছের জট সারার জন্য নতুন করে কীটনাশক সরবরাহ পরামর্শ দেয়া হয়েছে।

কিন্তু জেনেটিকা ইন্ডাষ্ট্রিজের স্থানীয় ডিলার যুবরাজ এবং শামীম ভেজাল কীটনাশকে ফসল নষ্টের দায় অস্বীকার করেন। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন