মদনে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ধামাচাপার চেষ্টা
নেত্রকোনার মদন মাঘান ইউনিয়নের পল্লীতে ৫ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার( ২৫ জানুয়ারী) ফারুক মিয়ার ছেলে হেদায়েতুল্লাহ(১০) এবং হারুলের রিয়েন (১১)নামের ২ শিশুকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
গত বৃহস্পতিবার রক্তাক্ত অবস্থা ওই শিশুটিকে মদন হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থা আশঙ্কা জনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।ভুক্তভোগী পারিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় একই গ্রামের দুই শিশু বাড়ির পরিত্যক্ত আরেকটি ঘরের পাশে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় শিশুটি ডাকচিৎকার প্রতিবেশী লোকজন এগিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে।
বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে ঘটনা মীমাংসা করবে বলে মাতাব্বরগণ মেয়ের অভিভাবকদের আশস্ত করেন। পরে রাতে অভিভাবকগণ শিশুটিকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যান।বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে মদন থানার পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ফারুক মিয়ার ছেলে হেদায়েত উল্লাহ ( ১১) হারুলের ছেলে রিয়েন (১০)কে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য।
এ ঘটনা রিয়েনের বাবা হারুল মিয়া জানান, এরা উভয়েই শিশু। খেলার ছলে টানা হেছরা করছে তবে অন্য কিছু করার বয়স তাদের হয়নি। চিকিৎসার দায়ভার আমরা নিয়েছি মেয়ের বাবা ময়মনসিংহ থেকে বাড়িতে আসতেছে বাড়িতে আসলে আমরা টাকা পয়সা দিয়ে বিষয়টি মীমাংসা করে ফেলব। তিনি এও বলেন আমার বড় ভাই রুগীর সাথে ময়মনসিংহ রয়েছেন।
বিষয়টি টাকার মাধ্যমে কিছু অসাধু প্রভাবশালী লোক বিষয়টি ধামাচাপার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এ ঘটনায় মদন থানায় এসআই সামিউল হায়দার বলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন মিলে হেদায়েতুল্লাহ এবং রিয়েন নামের দুই ছেলেকে আটক করে রাখে পরে দুজনকেই থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, গত বৃহস্পতিবার দুই শিশুকে এঘটনায় জড়িত থাকায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল খেলার চলে এ ঘটনা ঘটেছে বাদী এবং বিবাদী লিখিত দেয় যে তারা কোন মামলা করবে না এই মর্মে ছেড়ে দেওয়া ।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান