ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে পৃথক অভিযানে দুই আসামী আটক


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৪:৫৫
কাপ্তাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক পলাতক আসামী ও গাঁজা সহ অপর এক মাদক কারবারীকে আটক করেছে। আটক আসামীদের শীঘ্রই রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
 
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে গত বৃহস্পতিবার রাতে এসআই আল আমিন, এসআই রাজীব বড়ুয়া, এসআই স্বরুপ কান্তি পাল, এএসআই রামধন চন্দ্র দাস, এএসআই হাইসিংমং মারমা, এএসআই রবিউল আলম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়া থেকে জিআর মামলা নং- ৯৯/০৬ ও জিআর মামলা নং-১১২/০৯ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী চাই সুই মারমা প্রকাশ সুমন মারমা'কে আটক করে। আটক আসামীকে গত শুক্রবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
একই ভাবে গত শুক্রবার বিকেলে গোপন সংবাদ পেয়ে থানার এসআই খন্দকার মঈনুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কাপ্তাই নতুন বাজার সংলগ্ন নিউ শাহজালাল হোটেল এন্ড বিরিয়ানী হাউজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমাম হোসেন প্রকাশ রিফাতকে(২৩) ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিল বলে থানা পুলিশ জানায়। আটক আসামীর বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শীঘ্রই তাকে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্র জানায়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু