ফেনী উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহমান বিকমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকালে ফেনী শহরের মিজান ময়দানে জানাজা শেষে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ, সিভিল সার্জন ডা.র রফিক উস ছালেহীন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ, মোশাররফ হোসেন সুমন। এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার শহরের পূর্ব উকিলপাড়াস্থ নিজ বাড়িতে দুপুর ২টা ২০ মিনিটে মারা যান তিনি।
এমএসএম / জামান
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied