ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ১২:৫০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম রফিউল ইসলাম টুকলু (৩৩)। এলাকাবাসি ও সীমান্তসূত্র জানায়, রোববার (২৮ জানুয়ারি) রাতে ভারত-বাংলাদেশের ৫ থেকে ৬ জনের গরু ও অন্যান্যসামগ্রী পাচারকারীদের একটি দল সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপ-পিলারের নিকট দিয়ে প্রসাধনীসামগ্রী পারাপারের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন কোম্পানি সদরের উমর ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের চোরাকারবারিদের দেখে কয়েক রাউন্ড গুলি ছুরে। এতে দহগ্রামের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে রফিউল ইসলাম টুকলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। বিএসএফের সদস্যরা টুকলুর লাশ সীমান্ত হতে ওইদিন ভোরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে বিএসএফের সহায়তায় সকাল ১১ টায় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ থানায় লাশ নিয়ে যায়। দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টুকলুদের বাড়ি সীমান্তের কাছেই। তাঁদের বাড়িতে গিয়েছি। পরিবার বলছে চিনি আনতে গিয়েছিল। এ সময় বিএসএফের গুলিতে তাঁর (টুকলুর) মৃত্যু হয়েছে।’ বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান বলেন, ‘ভারতের ১ থেকে দেড় শত গজ অভ্যন্তরে বাংলাদেশি যুবক টুকুলু নিহত হয়। তাঁর লাশ বিএসএফের উমর কোম্পানি সদরে বিএসএফের সদস্যরা নিয়ে গেছে। কোম্পানি কমান্ডারের সাথে পতাকা বৈঠকের জন্য কথা বলেছি তাঁরা (বিএসএফ) জানিয়েছে ময়নাতদন্ত করে নিহতের লাশ ফেরত দিবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু