দোহারে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেফতার
উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার চান্দেরবিল থেকে মাদকসহ নজরুল ইসলাম পিয়াল (২৭) নামে এক যুবককে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃত পিয়াল এলাকার নূর-ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, (২৭ জানুয়ারি) শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদ পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার স্থানীয়দের সহায়তায় মাদক ব্যবসায়ী পিয়ালকে হেরোইন ও ইয়াবাসহ আটক করে পুলিশকে খবর দেন। পরে দোহার থানা পুলিশ আটককৃতকে থানায় নিয়ে যায়। পুলিশের এসআই মো.আল আমিন জানান, খবর পেয়ে বিলাসপুর থেকে মাদক ব্যবসায়ী পিয়ালকে ৬০ পিছ ইয়াবা, ১ গ্রাম হেরোইন ও তিনটি মোবাইলসহ থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied