সোনারগাঁয়ে তিন হাজার অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত নিজ অর্থায়নে তিন হাজার অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন।
গতকাল রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ কম্বল ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলেদেন।এ সময় নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, সরকারি বরাদ্দ একহাজার কম্বলের সাথে আমি নিজ অর্থায়নে আরো কিছু কম্বল কিনে মোট তিন হাজার তিনশত কম্বল ভাগ করে ১০টি ইউপি চেয়ারম্যানদের হাতে তুলে দিলাম। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নের সত্যিকার অসহায় শীতার্তদের মধ্যে এই কম্বল বিতরণ করার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈয়েদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ
আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সেলিম রেজা ও সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমাদ রাসেদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার