ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে হাতাহাতি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২৪ বিকাল ৭:৪৫

এমনিতেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ ঝামেলায় রয়েছে মালদ্বীপ। যদিও চীনকে খুব করে পাশে চাইছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এর মধ্যেই এবার পার্লামেন্টে লেগে গেল হট্টগোল। রোববার মালদ্বীপের পার্লামেন্টের ভেতরে বিরোধী এমপিদের সঙ্গে মারামারি করতে দেখা যায় মুইজ্জু ও তাঁর জোটসঙ্গী দলের এমপিদের। 

পার্লামেন্টের ভেতরে এমপিদের মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একজনকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেন বাকিরা। চুল টেনে ধরেন। পরে বাকিরা এসে তাদের শান্ত করেন।

সান অনলাইনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ওই সময় মালদ্বীপের পার্লামেন্টে বিশেষ অধিবেশন চলছিল। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন নিয়ে এই অধিবেশন চলছিল বলে জানা যায় ,
 
অধিবেশনের সময় মুইজ্জুর মন্ত্রিসভার চার মন্ত্রীর অনুমোদন দেওয়া নিয়ে বিরোধিতা করেন সাবেক প্রেসিডেন্ট মোহামেদ সলিহর দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এমপিরা। তাদের দলের আসন বেশি হলেও মুইজ্জু জোট গঠন করে ক্ষমতায় গেছেন। 
মোহামেদ সলিহর দলের এমপিরা বিরোধিতা করার পর তাদের ওপর চড়াও হন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও মুইজ্জুর দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) এমপিরা। এক সময় তাদের মধ্যে লেগে যায় হাতাহাতি। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আনতে হয়েছে অ্যাম্বুলেন্স। 

আবিদ রহমান / আবিদ রহমান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক