ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বালিভর্তি ট্রাকে ১২৫ বোতল মদ, বিক্রির সময় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৬ সহযোগী গ্রেফতার


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ২:৩৯

গাজীপুরের শ্রীপুরে বালির ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় মদ বিক্রির সময় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফ শাহরিয়ার অভিসহ তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতের বিভিন্ন ব্র্যান্ডের ১২৫ বোতল মদ উদ্ধার করা হয়। শনিবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় মাওনা ইউনিয়নের পাথারপাড় এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। সোমবার (২৯ জানুয়ারী) বেলা ১১ টায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুরের শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়) এলাকার ইকবাল হোসেনের ছেলে সাইফ শাহরিয়ার অভি (২৬), একই কলেজ শাখা ছাত্রলীগের সাবেক কর্মী শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (চেয়ারম্যান বাড়ীর মোড়) এলাকার নয়নের ছেলে আশরাফুল (২৩), শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি (২৬), নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ন ডহর গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (২৬), একই জেলার দুর্গাপুর উপজেলার বারমারি (লক্ষীপুর) গ্রামের আবুল কাশেমের ছেলে শহীদ মিয়া (২৫) এবং ময়মনসিংহের কোতোয়ালি থানার চরকালিবাড়ী গ্রামের মোস্তফার ছেলে লিমন মিয়া (২৩)।  

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, নেত্রকোনার রেজাউল করিমের মাধ্যমে সাবেক ছাত্রলীগ নেতা সাইফ শাহরিয়ার অভি দূর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ড্রাম ট্রাকে বালি নিয়ে মাওনায় শ্রীপুরের মাওনায় (পাথারপাড়) নিয়ে আসে। গোপন সূত্রে গোয়েন্দা (ডিবি) পুলিশ জানতে পারে ওই ট্রাকের বালির মধ্যে ড্রামে ভরা বিদেশী মদ রয়েছে। এমন খবরে গোয়েন্দা (ডিবি) পুলিশ সেখানে অভিযান চালিয়ে পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফ শাহরিয়ার অভিসহ তার ৬ সহযোগীকে ভারতের বিভিন্ন ব্র্যান্ডের ১২৫ বোতল মদসহ গ্রেফতার করে। তাদের মধ্যে সাইফ শাহরিয়ার অভি ও রেজাউল করিমকে ৫ দিনের রিমান্ড আবেদন করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর জেলা ছাত্রলীগের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফ শাহরিয়ার অভি বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের একজন জানান মাদকসহ কোনো অনৈতিক কাজের সাথে ছাত্রলীগের কোনো আপোষ নেই। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা