ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৩:৪৯

নেত্রকোণার কলমাকান্দায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবী আক্তার (২০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। এরমধ্যে সাত জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বেবী আক্তার উপজেলার মন্তলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহীদ উল্লাহ (৪০), মন্তলা গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (২৪), নেত্রকোণা সদর উপজেলার বাংলা এলাকার রতন সরকারের ছেলে রিপন সরকার (৪৫), একই উপজেলার আমতলা গ্রামের সুজন (৩২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিংপুর গ্রামের শাহীনুর ইসলামের ছেলে মহিবুল (৪০) ও একই লামাগাঁও গ্রামের নবীনুরের স্ত্রী পারভীন (২৫) ও তার ছেলে জিহান (৩)। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে অটোরিকশা দুটি সড়কের দুই পাশের খাদে পড়ে যায়। এসময় বেবী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ নয় যাত্রী আহত হন।
 
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। পরবর্তী আইনীব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়