ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

এমপি মন্ত্রী হয়ে নয় জনগনের সেবক হয়ে আজীবন মানুষের পাশে থাকতে চাই : শাহাব উদ্দিন এমপি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৪:৪৪

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি বলেছেন- এমপি মন্ত্রী হয়ে নয় আমি জনগনের সেবক হয়ে আজীবন বড়লেখা ও জুড়ীর মানুষের পাশে থাকতে চাই। এসময় তিনি পঞ্চম বারের মত ভোট দিয়ে আবারো সংসদ সদস্য নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলার বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে  এ কথা বলেন।

একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু

টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী

ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক

নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ