পর্ব ২
যাত্রাবাড়ীতে ভয়ঙ্কর মোবাইল চোর সিন্ডিকেটের প্রধান রানা মোল্লা খুঁটির জোর কোথায়
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শেখদী ছনটেক এলাকার রানা মোল্লা (২৯) এর বিরুদ্ধে বাসা বাড়ির জানালায় বাঁশের কঞ্চি দিয়ে মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাং সদস্যদের নিয়ে তার চোরাই মোবাইল ফোন সেট বিক্রির সিন্ডিকেট রয়েছে।এসব চোরাই মোবাইল ফোন সেট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা এবং শনির আখড়া সংলগ্ন এলাকায় এর মাধ্যমে বিভিন্ন ফুটপাতে বিক্রি করে।
অনেক সময় দামী মোবাইল ফোন সেট গুলো ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন দিয়ে ভারতে পাচার করে দেয়। শুল্ক গোয়েন্দা বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এসব কাজে জড়িত আছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
রানা মোল্লা গোপালগঞ্জ জেলার মোরশেদ পুর এলাকার সিফাত মোল্লার পুত্র তার মায়ের নাম কাকলী বেগম। যাত্রাবাড়ী শেখদী এলাকায় রানার ফুপাত ভাই পলাশ ওরফে ডেঙ্গু পলাশের ওয়াইফাই লাইনের ব্যাবসা আছে। সেখানে কাজ করে রানা মোল্লা। ওয়াইফাই লাইন এর কাজের আড়ালে তার মূল ব্যবসা হচ্ছে বাসা বাড়ি জানালা দিয়ে মোবাইল চুরি করা। এলাকায় উঠতি বয়সী একটি কিশোর গ্যাং রয়েছে তার নিয়ন্ত্রণে। তাদের মাধ্যমেই একটি সংঘবদ্ধ চোর সিন্ডিকেট গড়ে তুলেছেন রানা। এছাড়াও এই চক্রটি রাতের অন্ধকারে ছিনতাই এর সাথেও যুক্ত রয়েছে। বাসা বাড়ি জানালা দিয়ে মোবাইল চুরি করার সময় কেউ দেখে ফেললে ওয়াইফাই লাইন ঠিক করার ভণিতা করে। এভাবে কৌশলে বিভিন্ন বাসা বাড়ি থেকে প্রতিনিয়ত মোবাইল চুরির সাথে জড়িত রয়েছে রানা। এসব চোরাই মোবাইল বিক্রয় ডটকম এ বিজ্ঞাপন দিয়ে কম মূল্যে বিক্রি করে থাকে।তার বিরুদ্ধে মোবাইল চুরি এবং চোরাই মোবাইল বিক্রির অভিযোগে একাধিক মামলাও হয়েছে থানায়। চুরি-ছিনতাই হওয়া ডিভাইসগুলো অনলাইন মার্কেটপ্লেস, ফুটপাতের দোকান, এমনকি বিক্রয় ডটকম এ সেল করে নামিদামি শপিং কমপ্লেক্সে বিক্রি করে। রানা মোল্লার নামে বেনামে রয়েছে একাধিক মোবাইলের ফোনের সিম কার্ড ব্যবহার করছেন অপরাধ মূলক কাজের জন্য ।
এ বিষয়ে কথা বললে রানা মোল্লা দৈনিক সকালের সময় কে বলেন,এটা সম্পূর্ণ অবৈধ,আমি ইতোপূর্বে মার্কেট প্লেস থেকে তিনটি মোবাইল ফোন কিনে বিক্রয় ডটকম এ সেল করি,পরে ডিবি পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়, আমি ২৬ দিন জেল খেটেছি,তবে এগুলো চোরাই ফোন তা আমার জানা ছিল না।
এমএসএম / এমএসএম
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন