ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবসাীকে কুপিয়ে হত্যা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৯-১-২০২৪ বিকাল ৬:৯

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪জন গুরুত্বর আহত হয়। নিহত মো.সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।  

সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পুর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গ্রেরণ করা হয়েছে এবং দুইজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।      

গুরুত্বর আহতরা হলেন, একই গ্রামের নাজিম উদ্দিন (১৮) রাকিব (২৪) রিয়াজ (২২) রাজিব (২৫)।  স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আজ দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু'গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।

তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিবার সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।  

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশিত করেন।  তিনি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

এমএসএম / এমএসএম

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল