ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মিথ্যা মামলা হয়রানি করার প্রতিবাদে বিজিবি'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ১২:৫৯

 লমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের সামনে স্থানীয় জনসাধারণের নামে মিথ্যা মামলা দেওয়া ও নানাভাবে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। 
ভুক্তভোগি পরিবারের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারি) এ সংবাদ সম্মেলন শেষে আধাঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় জনসাধারণের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম কাদের ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম সোহেল। 
বক্তব্যে জানানো হয়, ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধীনে পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পটি স্থাপনের একবছর না হতেই সীমান্তের নিরীহ জনসাধারণের নামে পাটগ্রাম থানায় ১০ থেকে ১৫ টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। সব কয়টি মামলা ভারত থেকে গরু আনা সংক্রান্ত। চোরাচালান বা মাদকের কোনো মামলা করেনি বিজিবি। মামলায় যে সব স্বাক্ষীদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা কোনোকিছুই জানেন না। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারকে লিখিত দিয়েছে স্বাক্ষীরা। মামলায় সীমান্ত এলাকার দিনমজুর, শিক্ষার্থীসহ নিরীহ লোকজনদের আসামী করা হয়েছে। আসামীরা ওই ক্যাম্পের কমান্ডারের কাছে মামলার ব্যাপারে জানতে গেলে তিনি কিছু জানেন না জানিয়ে বলেন, সিও নাম ও তালিকা দিয়েছে। বিজিবি স্বাক্ষীদেরকে মাদক, চোরাচালান মামলা দেওয়ার হুমকি ও ভয়ভীতি দিচ্ছেন। এরমধ্যে ক্যাম্পের বেঁড়া কাঁটা কেটে আবারও স্থানীয়দের নামে মামলা দায়েরের অপচেষ্টা করছেন বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলন শেষে আউলিয়াহাট- বুড়িমারী স্থলবন্দর সড়কে আধাঘন্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা। 
পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জোবায়ের হোসেন বলেন, ‘দুইদিন আগে এখানে যোগদান করেছি। মামলার ব্যাপারে আমি কিছুই জানি না।’ 
বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘মামলা ও সংবাদ সম্মেলনের ব্যাপারে জেনেছি। মামলার অবশ্যই তথ্য প্রমাণ আছে। আদালত এটার বিচার-বিশ্লেষণ করবেন এবং পুলিশের আইও (তদন্ত কর্মর্কতা) যাচাই-বাছাই করে দেখবেন

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক