নাঙ্গলকোটে রেললাইনে ঝুঁকিতে চলছে অবৈধ হাট-বাজার
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পৌর-সদরের রেললাইনে অবৈধভাবে বসানো হয় মাছ ও সবজির হাট-বাজার। নিত্যদিন এই অবৈধ অস্থায়ী দোকান বসার ফলে একদিকে যানজট তৈরি হয়, অন্যদিকে রেল চলাচলে থাকে ঝুঁকি। এতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাস্তার পাশে মাছ ও সবজির দোকান থাকায় বাজারের নির্দিষ্টস্থানে বসা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অবৈধ হাট-বাজার বসানো ব্যক্তিরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম রেলওয়ে প্রশাসন, উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভাকতৃক একাধিকবার ব্যবস্থা নিলেও কোন পয়দা হয়নি সাধারণ জনগণ।
অবৈধ হাট-বাজার বসানো ব্যবসায়ীরা বলেন, বাজারের নিদিষ্ট জায়গা দূরে হওয়ায় আমরা এখানে বসে বিক্রি করছি।
মাছ ব্যবসায়ী আবুল হাসেম, নুরুল আমিন, আনোয়ার, হৃদয় ও আজিজুল হক বলেন, মাছ ও সবজির বাজারে পর্যাপ্ত জায়গায় খালি রয়েছে। কিন্ত তারা অবৈধভাবে রেললাইনে মাছ ও সবজি নিয়ে বসায় ক্রেতারা বাজারে না এসে রাস্তার পাশ থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছে। এতে আমরা বাজারে বসা ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক বলেন, আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি, অভিযান করে আসার পর এসব অসাধু ব্যবসায়ীরা পুনরায় আবারও বসেন। উপজেলা প্রশাসন ও রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যাহ্ বাহার বলেন, বারবার সতর্ক করেও তাদের সংশোধন করা সম্ভব হয়নি। এবার উপজেলা প্রশাসন ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে ব্যবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, রেললাইনে হাট-বাজার বসা অবৈধ, এবং জীবনের ঝুঁকি রয়েছে। অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত