ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

জমি-পুকুর দখল মামলায় কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:১৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তার বড় ভাই ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে উপজেলার পাকড়ী ইউনিয়নের ইয়াজপুর থেকে তাদের গ্রেপ্তার করে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার দুপুরে তারা জোর করে পুকুরে মাছ মারতে গেলে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারী দামকুড়া হাটের হাফিজ নামের তার ব্যবসায়ী পার্টনার জমি ও পুকুর দখলের অভিযোগ তুলে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহেদ গ্রেপ্তারের বিষয়টি নিম্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত হাবিবুর ও তার ভাইকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে কোন রাজনৈতিক মামলায় নয়, তার ব্যবসায়ী পার্টনার দামকুড়া হাটের হাফিজ নামের একজন জমি-পুকুর দখল দিয়ে মামলা দায়ের করলে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এলাকাবাসী জানান, তারা এলাকার অনেক মানুষের কাছে প্রতারণা করে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। এলাকায় ভূমিদস্যু হিসেবে চিহিৃত । তারা মাদক ও কালোবাজাীর সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে।

প্রতারণার শিকার বিএনপি নেতা হাবিবুর রহমানের আরেক ব্যবসায়ী পার্টনার নাহিদ জানান, সে আমাদের সাথে বড় ধরনের চিটিংবাজী করেছে। আমাদের ৭০-৮০ বিঘার পরিমান ৭-৮টি পুকুরের মাছ জোর করে মেরে নিয়েছে। এমন নাহিদও মামলা করবে বলে জানান।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত