এলিগ্যান ফুডে ক্ষতিকর কেমিক্যাল: কার্যক্রম বন্ধ করেছে মোবাইল কোর্ট
চট্টগ্রামের কর্ণফুলীতে এলিগ্যান্ট ফুড নামের বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৮০ টি বিস্কুটের কার্টুন জব্দ ও কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক টোলপ্লাজা এলাকায় উপজেলার সহকারি কমিশনার (ভূমি)পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপির কর্ণফুলী থানার পুলিশ টিম।
অভিযানে চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ্যারটেক এলাকার এলিগ্যান্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি ও বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফ (৩২) এর উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ প্যাকেট বিস্কুট রয়েছে। সব কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।
পরে জব্দকৃত বিস্কুট পণ্যগুলো সবার উপস্থিতিতে নতুনব্রিজের দক্ষিণ পাড়স্থ কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।
একই অভিযানে ওজন পরিমাপ আইনে মইজ্জ্যারটেক এলাকার মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামের রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা ও শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল। প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৮০ টি বিস্কুটের কার্টন জব্দ করা করা এবং কারখানার কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ