বগুড়ার ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবী দন্ডিত
বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচ মাদক সেবীকে আটক করে দণ্ডিত করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুমন জিহাদী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের জেল এবং ৫০০০ টাকা করে জরিমানা অনাদায়ে এক সপ্তাহের কারাদণ্ড ভোগের সাজা প্রদান করেন। জানা যায় উপজেলার খানপুর ইউনিয়নের রণবীর বালা নামক এলাকা থেকে গাজা খাওয়ার অপরাধে অভিযুক্ত শেরপুর উপজেলার বাগড়া কলোনী এলাকার মো. জামাল শেখ এর ছেলে মোঃ আমজাদ হোসেন রাফি(২৪), বন মরিচা মধ্যপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে মোঃ আতিক(২১), পৌর শহরের দাড়কিপাড়া এলাকার মোঃ আল আমিনের ছেলে মোঃ মহসিন(৩০), বগুড়ার সদর উপজেলার চক সূত্রাপুর হাড্ডি পট্রি এলাকার মৃত উকিলের ছেলে মো. তাজ উদ্দিন(৬০) এবং সদর উপজেলার বইরা বটতলা গ্রামের মোঃ দুলালের ছেলে মোঃ রতন (৩০) রতনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হয়।
অভিযানের নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা.শিউলি আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন