ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

হাবিলদার রজব আলী ইতিহাসের এক অনিবার্য নাম:ড. মোহিত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ১২:৫২

কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহীত উল আলম বলেছেন, হাবিলদার রজব আলী খাঁ আমাদের ইতিহাসের এক অনিবার্য নাম। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের চট্টগ্রামের বীর সিপাহশালার। আমরা তাঁর গৌরবজনক ভূমিকাকে যথাযথভাবে মূল্যায়ন করিনি। কালের আবর্তে আমরা তাঁকে ভুলে গেছি। তাই হাবিলদার রজব আলী এক অবহেলিত নাম। তাই সারাদেশে রজব আলীর সাহস ও কীর্তিকে ছড়িয়ে দিতে হবে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র চট্টগ্রাম এর আয়োজনে ইদানীং-হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরস্কার ও সর্ম্বধনা ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ইদানীং সাহিত্যর্চচা কেন্দ্রের এ ধরনের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। অধ্যাপক এস. এম ওয়াজেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, লেখক ও সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ সভাপতি সাহাবউদ্দীন হাসান বাবু, কবি ও গণমাধ্যমকর্মী কবি কামরুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন লেখক ও গবেষক সোহেল মো. ফখরুদ্দিন, কবি পান্থজন জাহাঙ্গীর, আরিফ চৌধুরী, আলমগীর হোসাইন, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, কবি আরিফা চৌধুরী, আবু সাঈদ হান্নান, নজরুল হোসেন শুকরিয়া, খোরশেদ মুকুল, কুতুবউদ্দিন বখতিয়ার, কবি নুরুনন্নহার নিপা, জান্নাতুল আদন, লেখক মুহাম্মদ রমিজ উদ্দিন, আলমগীর ইমন এবং বাচিক শিল্পী তানভীর সিকদার। 
অনুষ্ঠানে বভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধিতজনরা হলেন: কবি কমরুদ্দিন আহমদ (কবিতা), আলী আসকর (শিশুসাহিত্য), ড. শামসুদ্দিন শিশির (শিক্ষা ও গবেষণা), এডভোকেট জিয়া হাবীব আহসান (সমাজসেবা ও মানবাধিকার) এবং অধ্যাপক সেলিম উদ্দিন (আজীবন সম্মাননা)। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান