ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে আধিপত্য বিস্তারে প্রবসীকে কুপিয়ে হত্যা, আটক-৭


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ৪:৪৬

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭জনকে আটক করেছে সুধারাম থানার পুলিশ। 

আটককৃতরা হলো, রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান রাহাত (২১), পারভেজ রাজু (২০), আবু নাছের (২৫), মো. ফারুক (৪২), রাকিব উদ্দিন (২৫)। আটককৃত সবাই সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি)  দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
নিহত মো. সৌরভ হোসেন সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নং রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশিত করে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু'গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।

এমএসএম / এমএসএম

নাগরপুরে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির পাল্টাপাল্টি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান - কুমিল্লায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

বড়লেখা সীমান্তে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয়

শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত-৩

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল

গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল

বিদেশ থেকে শূন্য হাতে ফেরত আসা মানেই স্বপ্ন শেষ নয়, বরং নতুন স্বপ্নের শুরুঃ মো. মামুন খন্দকার

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুকুর পাড়ে সুরক্ষাদেয়ালের দাবি: রাজশাহী বর্ণালী-যাদুঘর সড়ক সংস্কারে ধীরগতি

খালিয়াজুরীতে কাদায় বেহাল সড়ক, নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন শাকিল