বিশ্ব জলাভূমি দিবস’২৪ উপলক্ষ্যে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
‘মানুষের কল্যাণে জলাভূমি’ এই শ্লোগানে বিশ্ব জলাভূমি দিবস’২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পৌরশহরে পৌর ভবনের সামনের সড়কে বারসিক ও শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
এ কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা শহরের পুকুর ও মগড়া নদী সুরক্ষার দাবিতে নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজের কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ।
নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি মো. নাজমুল কবির সরকারের সভাপতিত্বে এ মানবন্ধনে বক্তব্য রাখেন, জৈষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, উচীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, ব্যবসায়ী সোহরাব উদ্দিন আকন্দ, বারসিকের জেলা সমন্বয়কারী অহিদুর রহমান, যুবক অন্তরসহ আরো অনেকে।
এতে বক্তারা বলেন, নেত্রকোণা শহর একসময় ৫৩টি পুকুরের শহর ছিল। বর্তমানে ১১টি পুকুর জীবিত আছে। প্রতি বছরই নতুন করে ভরাট হচ্ছে পুকুর। একটি শহরকে শীতল রাখার জন্য জলাধার ও পুকুরের প্রয়োজন রয়েছে। একটি পুকুর বছরে লাখ লাখ টাকার বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে। শহরে আগুন লাগলে আমরা পুকুর থেকেই পানি সংগ্রহ করি এবং মানুষ গোসল করে, কাপড় কাচে, পানি সংগ্রহ ও সাঁতার কাটে। পুকুরের স্বল্পতায় মানুষ ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে দিন দিন পানির স্তর আরও নীচে নেমে যাচ্ছে। পাশাপাশি শহরের মাঝদিয়ে প্রবাহিত হয়েছে মগড়া নদী। নদীটি ভরাট, দখল দূষণের ফলে বর্তমানে মৃত বলা চলে। এ নদী রক্ষায় প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণে দাবি জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা